পরীক্ষামূলক সংস্করণ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত, গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযান চালানোর সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গীর সাতাইশ সুখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ সুখিনগর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকের সময় শাওনের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রধান খবর

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে।

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসছে...