পরীক্ষামূলক সংস্করণ

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং আয়নালের ছেলে মো. রুবেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকায় একটি পুকুরপাড়ের কাচারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে ওই নারীর স্বামীকে রশি দিয়ে বেঁধে রাখেন আসামিরা।

পরে সেখানে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই নারী মধুপুর থানায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

মামলার সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

প্রধান খবর

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে।

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসছে...