পরীক্ষামূলক সংস্করণ

‘ইসরাইল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে’

ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তার দাবি, ইসরাইলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হামাস, কাতার ও ইরান দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং এখন সেই প্রচেষ্টার ফল দেখা যাচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

লাপিদ বলেন, হামাস, কাতার ও ইরান সবসময় চেয়েছে ইসরাইল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুক। তার ভাষ্য, এখন বিশ্বই ইসরাইল থেকে দূরে সরে যাচ্ছে।

ইসরাইলের আন্তর্জাতিক অবস্থান নিয়ে নিজের বক্তব্যের পক্ষে কয়েকটি উদাহরণও তুলে ধরেন লাপিদ। এর মধ্যে রয়েছে দ্য হেগে ইসরাইলিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা, নেদারল্যান্ডসের বিমানবন্দরে ইসরাইলিদের লাগেজ তল্লাশি, আয়ারল্যান্ডে ফুটবল নিয়ে বিরোধ এবং ইউরোভিশন প্রতিযোগিতা বয়কটের মতো ঘটনা।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

লাপিদ বলেন, এসব ঘটনা আকস্মিকভাবে ঘটছে না। তার দাবি, ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং এখন তার ফলাফল দেখা যাচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার সমালোচনা করে আসছেন। এবারও তার বক্তব্যে সরকারের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

প্রধান খবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে জাপানি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাগর-রুনি হত্যা: অগ্রগতি প্রতিবেদন দিয়ে ফের সময় চাইল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ২০১২ সালের এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে ২০২৪ সালে নতুন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আসছে...