পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে সাবেক স্বামীর এসিড নিক্ষেপে দগ্ধ ২২ বছর বয়সী নারী

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে রোজিনা আক্তার আবিদা (২২) নামে এক নারী দগ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রোজিনার ভাই মো. জামাল জানান, তাঁর বোন বসুন্ধরা শপিংমলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তাঁর সাবেক স্বামী মো. শরীফ হঠাৎ শরীরে এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে রোজিনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

জামাল আরও জানান, তাঁর বোন ভাটারা থানার নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভাটারার নতুন বাজার এলাকা থেকে এসিডে দগ্ধ অবস্থায় রোজিনা আক্তার আবিদা নামে এক নারী হাসপাতালে এসেছেন। তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রধান খবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে জাপানি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাগর-রুনি হত্যা: অগ্রগতি প্রতিবেদন দিয়ে ফের সময় চাইল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ২০১২ সালের এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে ২০২৪ সালে নতুন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আসছে...