পেপসিকোর পণ্য সেভেন-আপে মানহীন উপাদান পাওয়ার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করা হয়েছে। ছয়টি প্যারামিটারের মধ্যে তিনটিতে উত্তীর্ণ হতে পারেনি পানীয়টি।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করা হয়। এ মামলার শুনানি আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।



