পরীক্ষামূলক সংস্করণ

নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছের ডালপালা কাটা ও বিদ্যুৎলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিদ্যুৎলাইনের ওপর থাকা গাছের ডালপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কাজের পরিধি ও পরিস্থিতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কিছুটা কমবেশি হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

প্রধান খবর

আগে কুপিয়ে হত্যাচেষ্টা, পাঁচ দিন আগেও হামলা—শেষে গুলিতে নিহত সাংবাদিক আলিফ

***বারবার হামলার পরও নিরাপত্তা মিলল না কেন? ****আগের অভিযোগের তদন্ত ও পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আগের হামলাগুলোর তদন্ত ও পুলিশের

সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুর কেন্দ্রের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে।

আসছে...