পরীক্ষামূলক সংস্করণ

নীলফামারীর সৈয়দপুরে সন্ধান মিলেছে ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান মিলেছে নীলফামারীর সৈয়দপুরে। বর্তমানে তিনি বাসে করে ঢাকায় নিজের বাসায় ফিরছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সেখান থেকে নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফেরার পর তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

রাত ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী ড. কল্পনা হালদার।

প্রধান খবর

আগে কুপিয়ে হত্যাচেষ্টা, পাঁচ দিন আগেও হামলা—শেষে গুলিতে নিহত সাংবাদিক আলিফ

***বারবার হামলার পরও নিরাপত্তা মিলল না কেন? ****আগের অভিযোগের তদন্ত ও পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আগের হামলাগুলোর তদন্ত ও পুলিশের

সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুর কেন্দ্রের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে।

আসছে...