পরীক্ষামূলক সংস্করণ

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে মিজানুর রহমান (৩৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকার মিজান স্টোরে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজের দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন মিজানুর রহমান। এ সময় মুখোশ পরা একদল সশস্ত্র দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে। একপর্যায়ে তারা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের বাম পাশে, বাম হাতে ও বাম পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ২০২০ সালেও মিজানুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবার মুখোশ পরে তাঁর দোকানে ঢুকে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে মুখোশ পরা থাকায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

নেত্রকোনায় আবারও যুবককে গুলি

নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে সুজন পাল নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিবি

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে ইশরাক হোসেনের ভিডিও প্রকাশের পর ঘটনাটি খতিয়ে দেখছে ডিবি। আইনের ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী মিজানুর রহমানকে গুলি করেছে মুখোশধারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আসছে...