রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মো. রাজা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে শেরেবাংলা নগর থানার শিশুমেলা ক্রসিংয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান চালানোর সময় শিশুমেলা ক্রসিংয়ের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. রাজাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



