পরীক্ষামূলক সংস্করণ

সাংবাদিকের বাবা নিখোঁজ, উত্তরখান থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখান থেকে অপরাধবিষয়ক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম অলক্রাইম.টিভির প্রতিবেদক আব্দুল্লাহ আল ফাহিমের বাবা মো. আবুল হাসান মিয়া (৬৫) নিখোঁজ হয়েছেন। গতকাল (১৮ নভেম্বর) বেলা দুইটার দিকে উত্তরখানের চেরাগীপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় আবুল হাসান মিয়ার সঙ্গে নগদ এক লাখের বেশি টাকা ছিল। তাঁর ব্যবহৃত মুঠোফোনের নম্বরটি আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা একটা পর্যন্ত সচল ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

জিডির তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা দুইটার দিকে চেরাগীপাড়া এলাকা থেকে নিখোঁজ হন আবুল হাসান মিয়া। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

নিখোঁজ আবুল হাসান মিয়ার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট এবং ওজন প্রায় ৬৫ কেজি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

আবুল হাসান মিয়ার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন তাঁর ছেলে সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহিম। কেউ তাঁর সন্ধান পেলে ০১৯৮৭০৭০৩৬০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...