পরীক্ষামূলক সংস্করণ

মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কিসহ আটক ১

ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেঘনা নদীপথে মাদকের একটি চালান ভোলায় প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা ইলিশার মাঝের চরসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় সেলিমকে আটক করা হয়।

আটক সেলিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...