পরীক্ষামূলক সংস্করণ

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টা: তুরস্ক থেকে আগত নারী আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টা করার অভিযোগে তুরস্কের এক নারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তিনি একটি হজ্ব কাফেলার সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী কাঁচি দিয়ে গিলাফের একটি অংশ কেটে নেওয়ার চেষ্টা করেন। মুসল্লিরা তাকে সতর্ক করলে, নিরাপত্তা সদস্যরা এসে তাকে আটক করেন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে; কেউ তাকে মিশরের নাগরিক দাবি করেন। তবে দ্যা ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদক নিশ্চিত করেছেন, তিনি তুরস্কের নাগরিক।

সৌদি আরবে কাবা শরিফের গিলাফ ক্ষতিগ্রস্ত করা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনত গুরুতর অপরাধ। আটক নারীর বর্তমান অবস্থার তথ্য এখনও জানা যায়নি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...