পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।

প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৯টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হবে। নির্বাচিত উপজেলা হলো—টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।

ডিএই-এর বাস্তবায়নে কার্ডধারী ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা প্রতি মাসে ২,৫০০ টাকা সহায়তা বা কৃষি উপকরণ পাবেন। এছাড়া খরিফ মৌসুমে নির্দিষ্ট কৃষকদের জন্য সরকার আর্থিক অনুদান প্রদান করবে।

রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী সভাপতিত্বে কমিটির সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সেবা সঠিকভাবে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...