পরীক্ষামূলক সংস্করণ

ওয়াকআউটের পর আন্দোলনের ঘোষণা: জামায়াত আমির

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জাতীয় সংসদ থেকে বিরোধীদলীয় সদস্যদের ওয়াকআউটের পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনে নামব।” তিনি আরও জানান, এ বিষয়ে ১১টি রাজনৈতিক দল দ্রুত বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবে এবং তা গণমাধ্যমে জানানো হবে।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সংসদে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তার ভাষায়, “এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; জনগণের দাবি। সংসদে সেই দাবি আদায় সম্ভব না হওয়ায় আমরা আবার জনগণের কাছেই ফিরে যাব।”

উল্লেখ্য, “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫” নিয়ে বিরোধীদলীয় নেতার আনা নোটিশের ওপর প্রায় দুই ঘণ্টা আলোচনা হলেও স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় সদস্যরা ওয়াকআউট করেন।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন কর্মসূচি ও সম্ভাব্য আন্দোলন ঘিরে আলোচনা জোরালো হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...