পরীক্ষামূলক সংস্করণ

শুক্র গ্রহে প্রাণের খোঁজ? বিজ্ঞানীদের নতুন ইঙ্গিত

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

পৃথিবীর ‘কাছের গ্রহ’ শুক্রে প্রাণের সম্ভাবনা আছে এমন ইঙ্গিত দিয়েছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) বিজ্ঞানীরা। পৃথিবীর মতোই সৌরজগতের প্রতিবেশী এই গ্রহের পৃষ্ঠ অত্যন্ত তপ্ত—গড় তাপমাত্রা ৪৬৪°C এবং বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের চেয়ে ৯২ গুণ বেশি। তাই পৃষ্ঠে প্রাণের অস্তিত্ব অসম্ভব।

তবে শুক্রের বায়ুমণ্ডলের উপরের অংশের তাপমাত্রা ০–৫০°C, যা প্রাণের জন্য সহনীয়। এই অঞ্চলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে, যেখানে জৈব বিক্রিয়া সম্ভব হতে পারে। নিউক্লিয়িক অ্যাসিড বেস, অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইডের মতো প্রাণ গঠনের উপাদান স্থিতিশীল থাকতে পারে।

২০২০ সালে শুক্রের মেঘে ফসফিন যৌগের উপস্থিতি শনাক্ত হওয়ায় গবেষকরা আরও উৎসাহিত হয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার প্রাণের অস্তিত্ব নিশ্চিত না করলেও এটি প্রাথমিক পূর্বশর্ত হিসেবে গুরুত্বপূর্ণ। আগামী দিনে শুক্রের বায়ুমণ্ডল ও মেঘ নিয়ে আরও গবেষণা চলবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...