পরীক্ষামূলক সংস্করণ

 হাম ও উপসর্গে নতুন করে ৮৮৮ শিশু আক্রান্ত, মৃত্যু আরও ২

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৪৫ শিশুর মৃত্যু হলো, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর মধ্যে ২৪ জনের ক্ষেত্রে হাম রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল।

এছাড়া গত একদিনে নতুন করে ৮৮৮ শিশুর মধ্যে এই ভাইরাসজনিত রোগের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাম বা এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তবে আশার কথা হলো, একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ২২ জন শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

প্রধান খবর

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...