পরীক্ষামূলক সংস্করণ

তুমি সব বোঝো মানি; যতটুকু বোঝো না ততটুকুই আমি: আখতারকে আইনমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের স্থগিতাদেশকে ঘিরে জাতীয় সংসদে তীব্র আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন-এর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নির্বাচনী সিদ্ধান্তটি বার অ্যাসোসিয়েশনগুলোর অনুরোধ ও অভ্যন্তরীণ সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন বার অ্যাসোসিয়েশন—বিশেষ করে ঢাকা বার—তাদের নির্বাচন কার্যক্রমের সঙ্গে সমন্বয় রাখতে সময় পরিবর্তনের অনুরোধ জানায়। সেই অনুরোধ বিবেচনায় নিয়েই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

আইনমন্ত্রী আরও বলেন, আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে নির্বাচন স্থগিত করার সুযোগ রয়েছে। তবে সংসদ সদস্য আখতার হোসেন বিষয়টি উপস্থাপন করার সময় কিছু অংশ বাদ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় বক্তব্যের এক পর্যায়ে তিনি কবিতার ভাষায় বলেন—
“তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি।”
তার এই মন্তব্য সংসদে হাস্যরস ও আলোচনার জন্ম দেয়।

এর আগে আখতার হোসেন সংসদে প্রশ্ন তোলেন, জ্বালানি সংকটের অজুহাতে বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হলেও সরকারের পক্ষ থেকে এমন সংকটের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। তিনি বলেন, এটি আসলে সংকট না রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়—তা নিয়েই প্রশ্ন উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, আইন অনুযায়ী প্রতি তিন বছর পর বার কাউন্সিল নির্বাচন হওয়ার কথা থাকলেও বিশেষ পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য স্থগিত রাখা যায়। তবে বর্তমান পরিস্থিতি সেই ব্যাখ্যার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

আইনমন্ত্রীর বক্তব্য ও সংসদে তর্ক-বিতর্কের এই পর্ব রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...