পরীক্ষামূলক সংস্করণ

শনিবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পবিত্র ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা আগামীকাল

পবিত্র ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের তারিখ নির্ধারণের উদ্দেশ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলা হয়েছে।

যোগাযোগের নম্বরসমূহ:
০২-৪১০৫৩২৯৪
০২-২২৬৬৪০৫১০
০২-২২৩৩৮৩৩৯৭

চাঁদ দেখার তথ্য দ্রুত জানাতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...