পরীক্ষামূলক সংস্করণ

রাত ১০টার পর বাইরে যাওয়া নিষেধ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণে সীমিত চলাচলের নতুন নির্দেশনায় বাসস্থানের বাইরে থাকার সময় বেড়েছে তিন ঘণ্টা।

মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না।

‘বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে অফিস-আদালত এবং গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেই মেয়াদ পরে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।

আগের নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে আসা নিষেধ ছিল।

প্রধান খবর

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সচেতনতা বাড়াতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

আসছে...