পরীক্ষামূলক সংস্করণ

আম উৎপাদনে নতুন ইতিহাস গড়তে পারে বাংলাদেশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চলতি মৌসুমে দেশে আম উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া ও বাগান ব্যবস্থাপনায় উন্নতির ফলে উৎপাদন ২৭ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, ২০২৫ সালে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৬ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার সেই লক্ষ্য অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে প্রায় ২ লাখ ৪ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।

ডিএই’র রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, কালবৈশাখি বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন ২৭ লাখ টন ছাড়াতে পারে। মে মাস থেকে আম সংগ্রহ শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা ও দিনাজপুর এবারও প্রধান উৎপাদন এলাকা হিসেবে রয়েছে।

চাষিরাও এ বছর ভালো ফলনের আশা করছেন। রংপুরের পীরগঞ্জের চাষি ফারুখ প্রধান বলেন, দীর্ঘদিন পর গাছে ব্যাপক মুকুল এসেছে এবং গুটি ঝরাও কম হয়েছে, যা ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে। একই ধরনের আশাবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার বাগান মালিকরাও।

রপ্তানির ক্ষেত্রেও এবার ইতিবাচক প্রত্যাশা রয়েছে। গত বছর বাংলাদেশ ২ হাজার ১৯৪ মেট্রিক টন আম রপ্তানি করেছিল। এবার তা ৩ হাজার টন ছাড়াতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নতুন বাজার হিসেবে মালয়েশিয়া ও জাপানে আম রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।

গত কয়েক বছরের তথ্যে দেখা যায়, দেশের আম উৎপাদন ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৭ লাখ টনের মধ্যে ওঠানামা করছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ বর্তমানে প্রায় ৩৮টি দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে। গত বছর প্রথমবারের মতো চীনের বাজারেও আম পাঠানো হয়।

কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক চাষাবাদ, প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ফলে আমের উৎপাদন বাড়ছে। তবে রপ্তানি বাড়াতে এখনো অবকাঠামো ও লজিস্টিকসহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, যা সমাধানে কাজ চলছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...