অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টায় সংসদীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দূতাবাসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠকে সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ এবং গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশে গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে ভবিষ্যতে একদলীয় শাসন ফিরে না আসে। তিনি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
উভয়পক্ষ বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা।



