পরীক্ষামূলক সংস্করণ

ডিজিটাল পশু হাটের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক;
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ডিজিটাল পশু হাটের উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারির মধ্যে মানুষ হাটে না গিয়ে বাসায় বসেই পছন্দের গরু ক্রয় করে কোরবানি করতে পারবেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে ডিজিটাল হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অনুলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুধু গরু কেনা নয় চাইলে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে এই অনলাইন হাটে। সেক্ষেত্রে পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরো ২৩ শতাংশ চার্জ দিতে হবে। এছাড়া বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১৫০০ টাকা চার্জ দিতে হবে।

অনলাইনে গরু ক্রয় করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি অনলাইন প্লাটফর্ম দারাজের মাধ্যমে একটি গরু ক্রয় করেন। যার মূল দাম এক লাখ ২৮ হাজার ৬০০ টাকা। বাসায় পৌঁছানো ও গরু জবাইসহ অন্যান্য খরচ মিলিয়ে এই গরুর দাম পরে এক লাখ ৬০ হাজার ২৩ টাকা।

এছাড়া বাণিজ্যমন্ত্রী আজকের ডেল থেকে এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ৭৯ হাজার ৯০০ টাকা দিয়ে ফুড ফর ন্যাশন অনলাইন থেকে একটি গরু ক্রয় করেন। অন্যান্য চার্জসহ গরুর দাম পরে এক লাখ ১২২ টাকা।

অনলাইনে গরু কেনার ক্ষেত্রে কোনো হাসিল দিতে হবে না বলে জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...