পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্র ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে: জার্মান চ্যান্সেলর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানি নেতৃত্বের কৌশলের সামনে বিব্রত অবস্থায় রয়েছে।

জার্মান চ্যান্সেলর বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে, সেই প্রস্থানের কৌশল স্পষ্ট নয়। তার ভাষায়, “এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কীভাবে সরে আসবে, তা আমি দেখতে পাচ্ছি না।”

তিনি আরও মন্তব্য করেন, ইরান আলোচনার টেবিলে অত্যন্ত দক্ষতার সঙ্গে অবস্থান ধরে রেখেছে এবং অনেকের প্রত্যাশার চেয়েও বেশি কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

উত্তর রাইন-ওয়েস্টফালিয়ার মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে মের্জ এসব কথা বলেন। তিনি ইঙ্গিত দেন যে, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নির্ধারণ করতে হতে পারে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...