পরীক্ষামূলক সংস্করণ

দুর্নীতি মামলায় শাহবাজ শরিফের মেয়ে ও জামাতার অন্তর্বর্তীকালীন জামিন

অল ক্রাইমস. টিভি ডেস্ক

শাহবাজ শরিফ-এর মেয়ে রাবিয়া ইমরান এবং জামাতা ইমরান ইউসুফ-কে দুর্নীতির মামলায় ৭ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত।

আদালত ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি-কে ওই সময়ের মধ্যে তাদের গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে। তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

পাঞ্জাব পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে দুর্নীতির অভিযোগে প্রথমে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো মামলাটি দায়ের করে, পরে আইনি সংশোধনের পর এটি এফআইএ আদালতে স্থানান্তরিত হয়।

এর আগে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এই দম্পতিকে ‘পলাতক’ ঘোষণা করা হয়েছিল। মামলায় ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...