অল ক্রাইমস. টিভি ডেস্ক
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে শুক্রবার কলকাতায় বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে থাকবেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ধরে রাখার পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে শমীক ভট্টাচার্য ও স্বপন দাশগুপ্তের নামও আলোচনায় রয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ হওয়ার কথা।



