পরীক্ষামূলক সংস্করণ

মা হচ্ছেন টিকটকার অনামিকা ঐশী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মা হতে যাচ্ছেন টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই এই সুখবর জানান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন ঐশী। সেখানে তার বেবিবাম্প স্পষ্টভাবে দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই আমার ইচ্ছা।’

No photo description available.

গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খানকে বিয়ে করেন টিকটক ও মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া ঐশী। জানা গেছে, সাত মাস প্রেমের পর তারা বিয়ে করেন। ২০২১ সালে তাদের পরিচয় হলেও পরে কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল। গত বছর আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়, এরপর সম্পর্ক গড়ে ওঠে প্রেমে। ২৭ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তাদের বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা ও মন্তব্য দেখা যায়। কেউ কেউ কটাক্ষও করেন।

পরে এসব মন্তব্যের জবাব দেন রাসেল খান। তিনি বলেন, অনেকে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তাদের ভালোবাসাই জয়ী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধান খবর

আসছে...