পরীক্ষামূলক সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করল এনসিপি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিকভাবে ১০০টি উপজেলা ও পৌরসভায় তাদের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি-র মুখ্য সংগঠক সারজিস আলম এই প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থীদের এই তালিকাটি প্রথম ধাপের ঘোষণা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটির কাছে এক হাজারেরও বেশি আগ্রহী প্রার্থীর আবেদন জমা পড়েছিল, যেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় এই ১০০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

মুখ্য সংগঠক সারজিস আলম সংবাদ সম্মেলনে আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রর্থী ঘোষণার এই প্রক্রিয়াটি চলমান থাকবে। আগামী ২০ মে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এনসিপি এমন প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে যারা স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য এবং যাদের বিরুদ্ধে অতীতে সাধারণ মানুষের ওপর জুলুম বা দুর্নীতির কোনো অভিযোগ নেই। বিশেষ করে গত ১৫ বছরের কোনো ফ্যাসিবাদী কর্মকাণ্ড বা গুরুতর অপরাধের সঙ্গে যাদের নূন্যতম সম্পৃক্ততা ছিল না, কেবল তারাই এনসিপি-র সমর্থন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

দলের এই প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অন্য রাজনৈতিক দলের নেতাদের জন্যও সুযোগ রাখা হয়েছে বলে জানানো হয়। সারজিস আলম বলেন, সারা দেশ থেকে যারা পরিচ্ছন্ন ইমেজের নেতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এবং যাদের ভাবমূর্তি উজ্জ্বল—তারা অন্য কোনো রাজনৈতিক দলের হলেও এনসিপি-র প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। অন্য দল থেকে আসা প্রার্থীদের ক্ষেত্রে তাদের অতীত কর্মকাণ্ড ও নৈতিকতা কঠোরভাবে বিশ্লেষণ করে এনসিপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মূলত সৎ ও যোগ্য নেতৃত্বকে স্থানীয় সরকারে তুলে আনাই এই নতুন রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এনসিপি-র পক্ষ থেকে প্রার্থীদের একটি নির্দিষ্ট আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে এমন নেতৃত্বকেই তারা ভোটের মাঠে নামাতে চায়। এই ঘোষণার পর থেকে তৃণমূল পর্যায়ে এনসিপি-র নির্বাচনী তৎপরতা আরও বেগবান হবে বলে দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...