পরীক্ষামূলক সংস্করণ

বাসার বাইরে সিলিন্ডার রেখে ব্যবহারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নতুন পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ফতুল্লার ওই পরিবারটি ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ পরিবারের পাঁচ সদস্যের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।

স্বাস্থ্যমন্ত্রী বিশেষ জোর দিয়ে বলেন, যারা বাসা-বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন, তারা যেন সিলিন্ডারটি ঘরের ভেতরে না রেখে বাসার বাইরে খোলা জায়গায় স্থাপন করেন। তিনি সতর্ক করে বলেন, অনেক পরিবার চুলার নিচে বা রান্নাঘরের আবদ্ধ জায়গায় সিলিন্ডার রাখে, যা যেকোনো লিকেজের ক্ষেত্রে বোমার মতো কাজ করতে পারে। পাশাপাশি সরকারি লাইনের গ্যাস ব্যবহারকারীদের চুলা জ্বালানোর আগে অন্তত ১৫ মিনিট দরজা-জানালা খুলে রাখার এবং নিয়মিত সংযোগ পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসার সব খরচ এবং আর্থিক প্রয়োজনে সরকার পাশে থাকবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই-এক দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হবে বলেও তিনি জানান। গণমাধ্যমের মাধ্যমে বারবার প্রচার চালানো সত্ত্বেও মানুষের অসচেতনতায় এমন দুর্ঘটনা ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং গ্যাস লিকেজ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সহায়তা নেওয়ার আহ্বান জানান।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...