পরীক্ষামূলক সংস্করণ

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবানন যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তেল আবিবের রাজপথ।

শনিবার (৯ মে) দিবাগত রাতভর ইসরাইলের রাজধানী তেল আবিবে কয়েকশ বিক্ষোভকারী সমবেত হয়ে বর্তমান সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ২০২৬ সালের শেষের দিকে ইসরাইলে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই ইরান ও লেবানন সংকট এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধ দেশটিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। বিক্ষোভ চলাকালে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে জানান, বর্তমান নেতানিয়াহু সরকার একটি ‘বিপর্যয়’ এবং এই প্রশাসন জনগণকে প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

ডেভিড আলকান আরও উল্লেখ করেন যে, বহিরাগত শত্রু ইরানের চেয়েও তিনি ইসরাইলের ভেতরের সামাজিক ও রাজনৈতিক বিভাজনকে দেশের জন্য বেশি বিপজ্জনক মনে করছেন। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোর সামরিক সেবা দিতে অস্বীকৃতি জানানোর বিষয়টি সাধারণ নাগরিকদের মধ্যে বৈষম্য ও ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারের কঠোর সমালোচনা করে নানা বিতর্কিত প্ল্যাকার্ড বহন করছেন। অনেক প্ল্যাকার্ডে ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘৭ অক্টোবর ভুলে যাও’-এর মতো স্লোগান ছিল। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’-র সঙ্গে কুখ্যাত ড্রাগ লর্ড পাবলো এসকোবারের নাম মিলিয়ে তাকে ‘বিবি এসকোবার’ বলে ব্যঙ্গাত্মক সম্বোধন করে তার পদত্যাগ দাবি করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানের সঙ্গে চলমান বহুমুখী সংঘাত এবং বাধ্যতামূলক সামরিক সার্ভিস নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ নেতানিয়াহু প্রশাসনকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...