পরীক্ষামূলক সংস্করণ

সবার জন্য খোলা নেই এনসিপির দুয়ার: যোগ্য নেতা বাছাইয়ে ‘সার্চ কমিটি’ গঠন

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

রাজনৈতিক গুণগত মান বজায় রাখা ও দলের পরিধি বাড়াতে কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত মাস থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক যোগদানের মুখে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে দলটি।

রোববার (১০ মে) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির লক্ষ্য ও গঠন:

দলের সম্প্রসারণ ও যোগদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাই এই শক্তিশালী কমিটির মূল লক্ষ্য। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠিত হয়েছে।

সার্চ কমিটির সদস্যরা হলেন:

• আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (মুখপাত্র)

• সামান্তা শারমিন (জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক)

• আরিফুল ইসলাম আদীব (জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক)

• সারোয়ার তুষার (যুগ্ম আহ্বায়ক)

• আবদুল্লাহ আল আমিন (যুগ্ম সদস্যসচিব)

• আলী আহসান জুনায়েদ (যুগ্ম আহ্বায়ক)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে এই কমিটি যাবতীয় যাচাই-বাছাই ও মূল্যায়ন সম্পন্ন করবে। মূলত সঠিক নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক ভিত্তি মজবুত করতেই দলটি এই পদক্ষেপ নিয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...