পরীক্ষামূলক সংস্করণ

জ্বালানি সংকটে মোদির দাওয়াই: আবারও ফিরছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতায়াত কমিয়ে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশবাসীকে আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে অনেক দেশই জ্বালানি সংকটের মুখে পড়েছে। এই সংকটময় পরিস্থিতিতে ভারতের আমদানি নির্ভরতা কমাতে এবং পেট্রল-ডিজেলের ব্যবহার সীমিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তেলেঙ্গানায় প্রায় ৯ হাজার ৪০০ কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে গিয়ে সেকান্দরাবাদে এক জনসভায় তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রধানমন্ত্রী সরাসরি যাতায়াত কমানোর সঙ্গে জ্বালানি সাশ্রয়ের সম্পর্ক তুলে ধরেন এবং অনলাইন কনফারেন্স ও ভার্চুয়াল মিটিংকে আগের মতো প্রাধান্য দেওয়ার কথা বলেন। তিনি কেবল ঘরে বসে কাজের কথাই বলেননি, বরং যাতায়াতের প্রয়োজনে মেট্রো, গণপরিবহন এবং ‘কার পুলিং’ বা ভাগাভাগি করে গাড়ি ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই আহ্বান ভারতের কর্পোরেট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, কোভিডকালীন সময়ের মতো আবারও এই কর্মপদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব এবং এটি কর্মীদের জন্য ইতিবাচক। এইচআর অ্যানেক্সেইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইএনজি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সাবেক ভাইস প্রেসিডেন্ট যোগীশ আরোরা মনে করেন, ঘরে বসে কাজ করলে সময় ব্যবস্থাপনা উন্নত হয় এবং কর্মীদের দৈনিক মানসিক চাপ কমে। তাঁর মতে, ভবিষ্যতের কর্মক্ষেত্র বিশ্বাস ও নমনীয়তার ওপর ভিত্তি করেই গড়ে উঠবে।

তবে এই কর্মপদ্ধতি সব খাতের জন্য সমান কার্যকর হবে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। টিমলিজ সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বালাসুব্রামানিয়ান জানিয়েছেন, নিয়োগকর্তারা এখন রিমোট কাজের প্রতি আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক হলেও তাঁরা কেবল ফলাফল নিশ্চিত হলেই এই সুযোগ দেবেন। অন্যদিকে, ইনরিক্রুটারের প্রতিষ্ঠাতা অনিল আগারওয়াল সতর্ক করে দিয়েছেন যে, তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটি সহজ হলেও ক্ষুদ্র ব্যবসা বা উৎপাদনমুখী শিল্পে ঘরে বসে কাজ করা অসম্ভব। তাঁর মতে, অনেক প্রতিষ্ঠানেরই এখনও প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং শৃঙ্খলার অভাব রয়েছে। ফলে দেশজুড়ে এই পদ্ধতি কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...