পরীক্ষামূলক সংস্করণ

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের নির্দেশসহ বেশ কিছু বড় সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্তও ঘোষণা করা হয়।

সোমবার সকালে দলীয় কর্মসূচি শেষে তিনি নবান্নে প্রবেশ করেন এবং সেখানে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে তিনি জানান, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করবে এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলাই তাদের লক্ষ্য।

পরে মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে দলীয় নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

তিনি আরও জানান, আগের সরকারের সিদ্ধান্তে কিছু বাধা থাকলেও এখন সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফকে দেওয়া হবে।

এছাড়া নতুন সরকার আয়ুষ্মান ভারত, কৃষি বিমা, উজ্জ্বলা যোজনাসহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো এবং জনগণনার কাজ শুরুর কথাও জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার দলমত নির্বিশেষে জনগণের জন্য কাজ করবে এবং উন্নয়নই হবে প্রধান লক্ষ্য।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...