পরীক্ষামূলক সংস্করণ

মোহাম্মদপুরে অভিযানে হামলার শিকার পুলিশ, ছিনতাইকারী গুলিবিদ্ধ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ; আত্মরক্ষার্থে পুলিশের চালানো গুলিতে শীর্ষ ছিনতাইকারী পলাশ গুলিবিদ্ধ হয়েছেন এবং এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সোমবার ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় একদল ছিনতাইকারী সংঘবদ্ধ হয়ে বড় ধরনের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে শীর্ষ ছিনতাইকারী পলাশ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় একজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে পলাশ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে পলাশসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের মধ্যে পলাশসহ দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু, একটি খেলনা রিভলভার এবং পূর্বেই ছিনতাই করা কিছু মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পলাশ ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোহাম্মদপুর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...