পরীক্ষামূলক সংস্করণ

ঈদে গার্মেন্টস কর্মীদের ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টস কর্মীদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১১ মে ২০২৬) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন। তিনি জানান, গত ঈদুল ফিতরের সময় সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেওয়ার ফলে সড়কে প্রচণ্ড চাপ তৈরি হয়েছিল এবং ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার গার্মেন্টসগুলো এলাকা ও পর্যায়ভেদে ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে গণপরিবহনের ওপর এককালীন অতিরিক্ত চাপ কমবে এবং শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, গত ঈদের ঈদযাত্রায় যেসব ত্রুটি-বিচ্যুতি বা ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে সরকার এবার আগেভাগেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রী হয়রানি বন্ধে দেশব্যাপী ৬৯টি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদে সড়ক, নৌ ও রেলপথে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে সরকার বদ্ধপরিকর বলে মন্ত্রী আশ্বাস প্রদান করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...