পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে ‘আবাসিক হোটেলে’ ফের অভিযান, নারীসহ আটক ৪

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর ডেমরায় ‘প্রিয়তমা’ নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে ডেমরার মিরপাড়া মোড়ে অবস্থিত ওই হোটেলে অভিযান চালায় ডেমরা থানা পুলিশ। আটককৃতরা হলেন— মো. রকি (২৭), মো. শান্ত (২৬), জান্নাত (১৯) ও মীম আক্তার (২৭)। পুলিশ জানায়, হোটেলের ২০২ ও ২০৪ নম্বর কক্ষ থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা জানান, এই হোটেলটিতে দীর্ঘ কয়েক বছর ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। ইতিপূর্বেও একাধিকবার অভিযান চালিয়ে সেখান থেকে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডেমরা থানার পাশেই অবস্থিত এই হোটেলে কেবল অসামাজিক কাজই নয়, নিয়মিত মাদক ও জুয়ার আসরও বসে। এলাকাবাসী এই হোটেলের কারণে সামাজিক অবক্ষয় ও পারিবারিক কলহ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে এটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...