পরীক্ষামূলক সংস্করণ

সাটুরিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

২০২৬ সালের ১১ মে, সোমবার বিকেলে সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর সংযোগস্থলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা। দীর্ঘদিন ধরে পলি জমে ও ভরাট হয়ে খালটির নাব্য হ্রাস পাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এই সমস্যার স্থায়ী সমাধানেই সরকার খাল খননের এই উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, গ্রামীণ অবকাঠামো ও কৃষির আমূল পরিবর্তনের জন্য খাল খনন একটি অপরিহার্য পদক্ষেপ। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যে, এই খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচির প্রবর্তন করেছিলেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উন্নয়নমূলক ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। খাল খননের ফলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যা কেবল সেচ সুবিধাই বাড়াবে না বরং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা দূর করতেও বড় ভূমিকা রাখবে।

মন্ত্রী স্থানীয় জনসাধারনের উদ্দেশ্যে বলেন, খাল খনন প্রকল্পের সুফল ধরে রাখতে হলে স্থানীয়দের সচেতন হতে হবে এবং খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে সাটুরিয়া অঞ্চলের পানি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং কৃষি উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক, সাটুরিয়া থানার ওসি মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এএফএম নূরতাজ আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কদ্দুস খান মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাসার সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...