পরীক্ষামূলক সংস্করণ

আপেল-কমলা খেয়ে বড় হওয়া কালাচান-সাদাচান মাতাবে কুরবানির হাট

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ভোলা সদর উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ২২ মণ ওজনের ‘কালাচান’ ও ১৮ মণ ওজনের ‘সাদাচান’ নামে দুটি বিশাল গরু। গরু দুটি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনোষা গ্রামের খামারি দুলাল বেপারি দেশীয় পদ্ধতিতে তার খামারে মোট ১০টি গরু লালন-পালন করছেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের কালাচান ও সাদাচান। কালাচানের দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা এবং সাদাচানের দাম ৭ লাখ টাকা।

খামারি দুলাল বেপারি জানান, প্রায় তিন বছর ধরে গরু দুটি সন্তানের মতো যত্নে বড় করেছেন তিনি। প্রতিদিন সকাল-বিকাল দানাদার খাবারের পাশাপাশি ঘাস, মিষ্টি কুমড়া, আলু, ভুসি ও ফল খাওয়ানো হয়। বর্তমানে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, কোরবানির হাটে গরু তোলার আগে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দুলাল ও তার পরিবারের সদস্যরা। স্থানীয়রাও গরু দুটি দেখতে ভিড় করছেন। গ্রামের বাসিন্দাদের মতে, এত বড় গরু এলাকায় আগে দেখা যায়নি।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, খামারি দুলাল প্রাকৃতিক উপায়ে গরু দুটি লালন-পালন করেছেন। আশা করা হচ্ছে, তিনি ভালো দামে গরু বিক্রি করতে পারবেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...