পরীক্ষামূলক সংস্করণ

শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে চলে গেলেন ২ ভারতীয়

অল ক্রাইমস.টিভি ডেস্ক

শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভারতের ধনুষকোডি পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ উত্তাল সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন বেঙ্গালুরুর এক আইটি দম্পতি।

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি পেশাজীবী ড্যানিশ আবদি ও বৃশালী প্রসাদে গত ৭ মে এই অভাবনীয় কৃতিত্ব অর্জন করেন। শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে তারা যাত্রা শুরু করে টানা ১০ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার কাটার পর বিকেল ৩টা ১৫ মিনিটে ভারতের তামিলনাড়ুর ধনুষকোডিতে পৌঁছান। উত্তাল সমুদ্রের প্রবল ঢেউ, শক্তিশালী স্রোত এবং প্রতিকূল বাতাসের সঙ্গে লড়াই করে তারা এই দীর্ঘ পথ অতিক্রম করেন। এর মাধ্যমে ‘রাম সেতু’ রুটে শ্রীলঙ্কা থেকে ভারতে ওপেন-ওয়াটার সাঁতার সম্পন্ন করা প্রথম দম্পতি হওয়ার গৌরব অর্জন করলেন তারা।

মাত্র চার বছর আগে পেশাদার সাঁতারের প্রশিক্ষণ শুরু করা এই দম্পতি পুরো অভিযানে ভারতীয় কোস্ট গার্ড, চিকিৎসক দল এবং সহায়ক নৌযানের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন। সমুদ্রের নোনা জল আর বৈরী আবহাওয়ায় কয়েক দফায় গতিপথ হারনোর উপক্রম হলেও দম্পতিটির অদম্য মানসিক শক্তির কাছে হার মেনেছে প্রকৃতির বাধা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা তাদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করেছেন, যা বর্তমানে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ভারতের ওপেন-ওয়াটার সাঁতারের ইতিহাসে এই দম্পতির অর্জন এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং তরুণ প্রজন্মের কাছে এটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...