পরীক্ষামূলক সংস্করণ

হাট কাঁপাতে আসছে গোলাপী ‘ডোনাল্ড ট্রাম্প’

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের একটি খামারে বিরল জাতের এক গোলাপী মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখায় তা এখন পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। প্রায় ৭০০ কেজির বেশি ওজনের এই মহিষটি মূলত ‘এলভিনো’ জাতের, যার কারণে এর গায়ের রঙ সাধারণ মহিষের মতো কালো না হয়ে গোলাপী আভাযুক্ত সাদা হয়েছে। তবে মহিষটির বিশেষ আকর্ষণ হলো এর মাথার সামনের দিকের পশম, যার বিন্যাস অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত চুলের স্টাইলের মতো। এই অদ্ভুত মিলের কারণেই খামারের মালিক ও দর্শনার্থীরা ভালোবেসে এর নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি রাতারাতি পরিচিতি পায়।

খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, শখের বশে রাখা নামটি এখন সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শনার্থীরা মহিষটির পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন এবং ভিডিও করছেন। বিশেষ এই মহিষটিকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় অনেক ক্রেতা এটি কেনার প্রস্তাব দিলেও খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি ইতোমধ্যে একজন ক্রেতা অগ্রিম বুকিং দিয়ে ফেলেছেন। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন ঘাস, ভুট্টা ও ভূসি খাইয়ে অত্যন্ত যত্নসহকারে বড় করা এই শান্ত স্বভাবের মহিষটি এখন নারায়ণগঞ্জের কোরবানির হাটের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে গণ্য হচ্ছে। বড় আকারের পশুর প্রতিযোগিতার ভিড়ে কেবল নাম আর চেহারার ভিন্নতার কারণেই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি সবার থেকে আলাদা হয়ে উঠেছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...