পরীক্ষামূলক সংস্করণ

অগ্নিদগ্ধ জায়েদ খান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে আসা আগুনে দগ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান, তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজ্যে প্রবাসী বাঙালি কমিউনিটির আমন্ত্রণে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। মঙ্গলবার (১২ মে) ওকলাহোমা থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, সেখানকার একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী জায়েদ খানের মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের কথা ছিল। সেই মোটরবাইকের সামনে ও পেছনে আতশবাজি বা ‘ফায়ার ওয়ার্কস’ (অগ্নিপাত্র) বসানো ছিল। মঞ্চে প্রবেশের মুহূর্তে সেই অগ্নিপাত্র থেকে আচমকা আগুন ছিটকে জায়েদ খানের শরীরে এসে পড়ে এবং তার পোশাকে আগুন ধরে যায়।

অপ্রত্যাশিত এই অগ্নিসংযোগে জায়েদ খানের শরীরের বেশ কিছু জায়গা পুড়ে যায়। তবে অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে সেই অবস্থাতেই দর্শকদের সামনে নিজের পারফরম্যান্স সম্পন্ন করেন। জায়েদ খান জানান, পারফর্ম করার কারণে ক্ষতস্থানগুলোর অবস্থা পরবর্তী সময়ে কিছুটা অবনতি হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যান্ডেজ করা হয়। বর্তমানে তিনি ওকলাহোমাতে বিশ্রামে রয়েছেন।

এই ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জায়েদ খান বলেন, “একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম।” বড় কোনো জীবনহানি না ঘটলেও শরীরের দগ্ধ অংশগুলোর যন্ত্রণায় তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসক তাকে কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...