পরীক্ষামূলক সংস্করণ

জামায়াত করলে আবেগ, বিএনপি করলে নোংরামি?

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাল্টাপাল্টি আচরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের অপপ্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন জামায়াত-শিবিরের দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন। তিনি উল্লেখ করেন, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের রিকশার পেছনে নেতাকর্মীদের দৌড়ানোকে যদি আবেগ বা স্মার্টনেস হিসেবে দেখা হয়, তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার খাতিরে তার গাড়ির পেছনে নেতাকর্মীদের দৌড়ানোকে কেন ‘নোংরামি’ হিসেবে প্রচার করা হচ্ছে? রাশেদ খাঁন দাবি করেন, দলীয় প্রধানের প্রতি নেতাকর্মীদের আবেগ থাকা অত্যন্ত স্বাভাবিক এবং জামায়াতের আমিরকে নিয়ে তাদের কর্মীদের অতি-আবেগি কর্মকাণ্ডও চোখে পড়ে। তার ভাষ্যমতে, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যা করে তা ‘স্মার্টনেস’ হিসেবে প্রচার করা হলেও বিএনপির ক্ষেত্রে তারা সেটাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে।

পোস্টে রাশেদ খাঁন ভিউ বা কাটতির পেছনে দৌড়ানো কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কিছু অনলাইন মাধ্যম বাড়তি ভিউ পাওয়ার আশায় নেতাদের ছোটখাটো ভুল বা অনিচ্ছাকৃত ঘটনাগুলো জুম করে প্রচার করে। উদাহরণ হিসেবে তিনি অভিনেতা সিয়ামের স্ত্রীর একটি ভিডিও এবং মিছিলে নারীদের শারীরিক অবয়ব জুম করে দেখানোর মতো অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তার মতে, রাজনৈতিক কর্মসূচিতে বা মিছিলে হুড়োহুড়ি এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কি করা একটি স্বাভাবিক বিষয়, যা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই দেখা যাচ্ছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন আরও কঠোর মন্তব্য করে লেখেন যে, অন্যদের দোষ ধরার আগে তাদের নিজেদের আচরণের দিকে তাকানো উচিত। তিনি অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা ভিউ পাওয়ার আশায় বিএনপির নেতাকর্মীদের ভুলগুলো প্রচার করে থাকলেও তারা তাদের নিজেদের নেতাদের বিভিন্ন বিতর্কিত আচরণ এবং রিকশার পেছনে দৌড়ানোর ঘটনাগুলো ভুলে যায়। পরিশেষে তিনি পরামর্শ দেন যে, অন্য দলের সমালোচনা করার আগে জামায়াত-শিবিরের উচিত নিজেদের ভুলগুলো আগে সংশোধন করা।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...