পরীক্ষামূলক সংস্করণ

জুনাইদ আহমেদ পলকের হাড় ভাঙার খবর গুজব

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভাঙা বা কোমর সরে যাওয়ার দাবিটি এমআরআই রিপোর্টের মাধ্যমে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাইয়ে গত ২৯ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে তার এমআরআই করানো হয়। মঙ্গলবার (১২ মে) প্রাপ্ত সেই রিপোর্টের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তার মেরুদণ্ডের হাড়গুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোথাও কোনো হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার (ডিসপ্লেসমেন্ট) মতো কোনো ঘটনা ঘটেনি। ফলে তার হাড় ভেঙে যাওয়ার বিষয়টি কেবলই গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

এমআরআই রিপোর্টে গুরুতর কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও পলকের শরীরে কিছু দীর্ঘমেয়াদী সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, তার কোমর ও ঘাড়ের কিছু অংশে ‘ডিস্ক বাল্জ’ বা ডিস্কজনিত সমস্যা রয়েছে। বিশেষ করে কোমরের এল২-এল৩, এল৩-এল৪ এবং ঘাড়ের সি৫-সি৬ ও সি৬-সি৭ অংশে এই সমস্যাগুলো পরিলক্ষিত হয়েছে। তবে এই ডিস্কজনিত সমস্যার কারণে তার স্নায়ু বা স্পাইনাল কর্ডের কোনো গুরুতর ক্ষতি হয়নি। এছাড়া একই সময়ে তার হৃদযন্ত্রের পরীক্ষা (ইকোকার্ডিওগ্রাফি) করানো হলে সেখানেও কার্যকারিতা স্বাভাবিক পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বর্তমান শারীরিক অস্বস্তিগুলো মূলত মাংসপেশি ও ডিস্কের সমস্যা থেকে উদ্ভূত, যা নিয়মিত বিশ্রাম ও ফিজিওথেরাপির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব।

ঘটনার সূত্রপাত হয় গত ২৪ এপ্রিল, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে চড়তে গিয়ে জুনাইদ আহমেদ পলক ঘাড় ও কোমরে চোট পেয়েছেন বলে দাবি করেন। পরবর্তীতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার উন্নত শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকেই বিএসএমএমইউ-তে এই পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়। বর্তমানে পলক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার আইনজীবীর দাবি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...