পরীক্ষামূলক সংস্করণ

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় আর্থিক নথির সত্যতা দ্রুত ও নির্ভুলভাবে যাচাই নিশ্চিত করতে ব্যাংক স্টেটমেন্টে ‘কিউআর কোড’ যুক্ত করার বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মঙ্গলবার (১২ মে) এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করার সময় ব্যাংক স্টেটমেন্টসহ নানা ধরণের আর্থিক নথি জমা দেন। কিন্তু দূতাবাস বা ভিসা সেন্টারগুলোর কাছে এসব নথির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করার কোনো কার্যকর ডিজিটাল ব্যবস্থা নেই। ফলে অনেক ক্ষেত্রে নথিপত্র যাচাই করতে দীর্ঘ সময় লাগে এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায়। এই জটিলতা নিরসন এবং ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো যখন কোনো গ্রাহককে স্টেটমেন্ট বা আর্থিক নথি প্রদান করবে, সেখানে একটি নির্দিষ্ট ‘কিউআর কোড’ থাকতে হবে। এই কোডটি স্ক্যান করলে সংশ্লিষ্ট দূতাবাস বা যাচাইকারী কর্তৃপক্ষ সরাসরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। যার মধ্যে থাকবে ব্যাংক হিসাব নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরুর ও শেষের ব্যালেন্স (স্থিতি) এবং নথিটি কোন তারিখে তৈরি করা হয়েছে তার বিস্তারিত তথ্য। এর ফলে জালিয়াতি বা ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার সুযোগ অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এই যাচাইযোগ্য তথ্যগুলো ব্যাংকগুলোকে তাদের সার্ভারে অন্তত ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে। ব্যাংকগুলোকে এই নতুন প্রযুক্তিগত ব্যবস্থা সম্পন্ন করার জন্য আগামী ৯০ দিন বা তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সকল আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং বিদেশের কাছে বাংলাদেশের ব্যাংকিং নথির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...