পরীক্ষামূলক সংস্করণ

‘আমি না থাকলেও যেন মানুষ জিজ্ঞেস করে—সাদিয়া কোথায়?’

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অনুভূতি ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাদিয়া আয়মান বলেন, তিনি চান যেন একসময় তার মায়ের মতো এমন অবস্থায় পৌঁছাতে পারেন, যেখানে তিনি উপস্থিত না থাকলেও মানুষ তাকে খুঁজবে, তার কথা মনে করবে। তিনি জানান, তার মা তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মাকে তিনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ হিসেবে দেখেন এবং নিজেও সেই ধৈর্য শেখার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, মানুষের মন জয় করে চলার বিষয়টি তিনি তার মায়ের কাছ থেকেই শিখেছেন। এক আউটডোর শুটিংয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে একসময় সবাই ক্লান্ত হয়ে পড়েন এবং খাওয়ার সময়ও পান না।

সেই সময় এক সহকর্মী দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হালকা রসিকতার সুরে খাবার চেয়ে নেন। এই ধরনের ছোট ছোট মুহূর্ত শুটিংয়ের সময় প্রায়ই ঘটে বলে তিনি জানান।

অভিনেত্রী বলেন, তিনি নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে দেখতে পছন্দ করেন এবং মনে করেন, তিনি অনেকটাই তার মায়ের মতো হয়ে উঠছেন। তার মতে, যদি কেউ তার মাকে না দেখেন, তাহলে তাকে কল্পনা করলে মায়ের একটু বড় সংস্করণ হিসেবেই ভাবতে পারেন।

তিনি আরও বলেন, আগে তিনি অনেক অধৈর্য ও চঞ্চল ছিলেন এবং খুব দ্রুত কথা বলতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন এবং আরও পরিণত হচ্ছেন। মিডিয়াতে কাজ শুরু করার পর থেকে তার মধ্যে ধৈর্য ও সহনশীলতা আরও বেড়েছে বলেও জানান এই অভিনেত্রী।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...