পরীক্ষামূলক সংস্করণ

দিনাজপুরে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরে ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ, যাদেরকে অজ্ঞান পার্টির সদস্যরা সর্বস্ব লুটে নিয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ অচেতন অবস্থায় পড়ে থাকা ওই শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন— আশরাফুল ইসলামের ছেলে মো. শাকিব (১৯), আব্দুল লতিফের ছেলে মো. আকবর আলী (৩০), আব্দুল খালেকের ছেলে মো. হেলাল উদ্দিন (২৫), আব্দুল জব্বারের ছেলে মো. জাকির হোসেন (৪৫) এবং ইসরাইল হকের ছেলে মো. মমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পাঁচজন শ্রমিক প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটার কাজের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় গিয়েছিলেন। কাজ শেষে বুধবার ভোরে তারা একটি ট্রাকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ট্রাকটি ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় পৌঁছালে চালক তাদের নামিয়ে দিতে চান, কিন্তু কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের ডালায় সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ট্রাকচালক তাদের রাস্তার পাশে নামিয়ে রেখে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।

স্থানীয়দের ধারণা, কাজ শেষে উপার্জিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রতারক বা অজ্ঞান পার্টির কোনো চক্র সুকৌশলে খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। উদ্ধারকৃত শ্রমিকরা বর্তমানে এতটাই দুর্বল যে তারা ঠিকমতো কথা বলতে বা দাঁড়াতে পারছেন না। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, অসুস্থ শ্রমিকরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...