পরীক্ষামূলক সংস্করণ

দেশজুড়ে ব্যাপক অভিযান, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনের দায়ে হাজার হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে সাত হাজার ২০০টিরও বেশি কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসা বাতিল করেছে দেশটির সরকার।

সৌদি আরবের শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ কর্মসংস্থান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশজুড়ে পরিচালিত ব্যাপকভিত্তিক এই অভিযানে বিপুল সংখ্যক শ্রম সংক্রান্ত অনিয়ম ধরা পড়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখে ১৩ হাজার ৫০৯টি অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত অনিয়ম শনাক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৭ হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ সরকারি সেবা স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ মাঠপর্যায়ের পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে মোট ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের অবস্থা সংশোধনের জন্য ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগকারী অফিসগুলোতেও ৩ হাজার ৫২২টি অনিয়ম শনাক্ত করেছে কর্তৃপক্ষ। অনিয়মের শিকার প্রতিষ্ঠানগুলোকে সরকারি সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধ চাকরির সুযোগ পেতে সহায়তা করার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মেও নজরদারি জোরদার করেছে সৌদি আরব। অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচার চালানোর দায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় আরও জানায়, এই অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জনগণের পক্ষ থেকে আসা ১৫ হাজার ৫৬৩টি অভিযোগের মধ্যে ৯৬ দশমিক ৯৬ শতাংশই নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম বাজারের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...