পরীক্ষামূলক সংস্করণ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহে সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নেমেছে পিবিআই। শুক্রবার (১৫ মে) ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ২৯টি মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)। ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত হয় গত ২৯ এপ্রিল, যখন ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পিবিআই তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণ করে। তদন্তের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে প্রথমে কুখ্যাত অপরাধী মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালান্দার গ্রামে অভিযান চালায় পিবিআই। সেখান থেকে জেলা ছাত্রদল নেতা আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ (নেত্রকোনা-ল ১১-১৩৪৭) হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি মোটরসাইকেলের রং পরিবর্তন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের শুক্রবার বিকেলেই আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে দলীয় নেতার গ্রেপ্তারের বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল জানান, আশিক মিয়া দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এটি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কি না, সেটিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...