পরীক্ষামূলক সংস্করণ

বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ, জামাই গ্রেপ্তার 

অল ক্রাইমস. টিভি ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। এর আগে শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে প্রায় ছয় মাস ধরে দুবাই প্রবাসী। ওই নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার মোফাজ্জলের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটের একটি কক্ষে থাকতেন অভিযুক্ত সাকিল। গত ১১ মে রাত তিনটার দিকে সাকিল ঘুম থেকে ডেকে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর লোকলজ্জা ও ভয়ের কারণে বিষয়টি তিনি প্রথমে গোপন রাখেন।

পরে প্রবাসী মেয়েসহ আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ তাকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...