অল ক্রাইমস.টিভি ডেস্ক
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল বুধবার পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে উক্ত সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, আজকের সংবাদ সম্মেলন থেকেই বহুল প্রতীক্ষিত দুই পাবলিক পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।



