পরীক্ষামূলক সংস্করণ

৭ বছরের শিশুকে ধ`র্ষ`ণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (৩১ মে) বেলা সাড়ে এগারোটার দিকে এক শিশুকে তার বাবা বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কিছু তালের ডাবসহ অভিযুক্ত চালক মো. সোহেলের অটোরিকশায় তুলে দেন। অটোরিকশাটি ওই শিশুটির বাড়ির সামনে পৌঁছালে অসাবধানতাবশত তার হাত থেকে একটি তালের ডাব নিচে পড়ে যায়। এ সময় ডাব তুলে দেওয়ার অজুহাতে অটোরিকশা চালক সোহেল শিশুটিকে জোরপূর্বক চুম্বন করে এবং যৌন উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায়। দূর থেকে ঘটনাটি শিশুটির মা দেখে ফেললে অটোরিকশা চালক সোহেল দ্রুত নিজের গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে একই দিন রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন অভিযুক্ত চালক সোহেলকে উপজেলার নতুন বাজার এলাকায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আটক করে এবং বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানালে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের হাত থেকে গণপিটুনিতে আহত সোহেলকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আটককৃত অটোরিকশা চালক মো. সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিযাকান্দি এলাকার সিদ্দিক উল্যাহর নতুন বাড়ির ছিদ্দিক উল্লাহ ও নুর নাহারের ছেলে। আটকের পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় বাসিন্দারা এক অটোরিকশা চালককে আটকে রেখেছিল, যাকে পরে আহত অবস্থায় উদ্ধার করে থানায় আনা হয়। এই ন্যক্কারজনক ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার দুপুরে অভিযুক্ত সোহেলকে নোয়াখালীর আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আসছে...